
ইরাকের সাবেক শাসক সাদ্দাম হোসেনের মেয়ে রাঘাদ সাদ্দামকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।রাঘাদ সাদ্দাম তার বাবার নিষিদ্ধ বাথ পার্টির পক্ষে প্রচার চালানোর জন্য এই সাজা দেওয়া হয়েছে।
আল-আরাবিয়ার খবরে বলা হয়েছে, সাদ্দাম হোসেনের এই মেয়ে বর্তমানে জর্ডানে নির্বাসিত জীবনযাপন করছেন। রোববার তার অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন বিচারক।
২০০৩ সালে ইরাকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আগ্রাসনের সময় সাদ্দাম হোসেনের পতনের পর তার দল বাথ পার্টিকে বিলুপ্ত ও নিষিদ্ধ করা হয়।
রায়ে বলা হয়েছে, ২০২১ সালে টেলিভিশনে দেওয়া একটি সাক্ষাৎকারে নিষিদ্ধ বাথ পার্টির কার্যক্রম প্রচারের অপরাধে রাঘাদ সাদ্দাম হোসেনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তবে ঠিক কোন সাক্ষাৎকারের কারণে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, তা রায়ে উল্লেখ করা হয়নি।
২০২১ সালে রাঘাদ সাদ্দাম হোসেন সৌদি মালিকানাধীন আল-আরাবিয়া চ্যানেলে ১৯৭৯ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত তার বাবার শাসনামলে ইরাকের পরিস্থিতি সম্পর্কে কথা বলেছিলেন।
সৌদি এই চ্যানেলকে সেসময় তিনি বলেন, ‘অনেকে আমাকে বলেছে- ‘অনেকে আমাকে বলেছে, সাদ্দাম হোসেনের শাসনামল আমাদের জন্য ছিল গৌরব ও গর্বের সময়। অবশ্যই সে সময় ইরাক ছিল স্থিতিশীল এবং সমৃদ্ধ দেশ।’
রাঘাদ সাদ্দাম হোসেন তার বোন রানার সঙ্গে জর্ডানে থাকেন। তাদের ভাই উদয় ও কুসে ২০০৩ সালে ইরাকে মার্কিন সেনাবাহিনীর হাতে নিহত হন।
মন্তব্য লিখুন
আরও খবর
বৃন্দাবন কলেজ থেকে বহু গুণীজন তৈরি হয়েছেন: হুইপ...
বৃন্দাবন কলেজ থেকে বহু গুণীজন তৈরি...
সোলার এক্সপো উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সোলার এক্সপো উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক...
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
ট্রাম্পের ক্ষমতা কমলে এশিয়ায় নতুন সুযোগের সম্ভাবনা
ট্রাম্পের ক্ষমতা কমলে এশিয়ায় নতুন সুযোগের...
শ্রীপুরে ভাড়া বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মরদেহ...
শ্রীপুরে ভাড়া বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ...
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন আজ, ট্রাম্পের ভাগ্যপরীক্ষা
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন আজ, ট্রাম্পের ভাগ্যপরীক্ষা