
নওগাঁর রাণীনগর উপজেলার বড়গাছা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হানকে (৩৮) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত ৯টার দিকে বড়গাছা-মালশন সড়কে এ ঘটনা ঘটে। আবু রায়হান বড়গাছা গ্রামের খাইরুল ইসলাম মন্টুর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্যক্তিগত কাজে নিজ গ্রাম বড়গাছা থেকে বাইকে করে মালশন যাচ্ছিলেন। এসময় রাত ৯টার দিকে মো.মুনছুরের পুকুরের কাছে পৌঁছালে পেছন দিক দিয়ে প্রথমে ভারি কিছু দিয়ে মাথায় আঘাত করে। এর পর তিনি বাইক থেকে রাস্তায় ছিটকে পড়ে যায়। তারপর তার বাম হাতের কব্জির উপরিভাগে রামদা দিয়ে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এসময় আবু রায়হান চিৎকার করতে লাগলে ৬জন দুর্বৃত্ত দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে ঘটনাস্থল উদ্ধার করে।
বড়গাছা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তানভির আহম্মেদ বলেন, ঘটনার সময় ৬দুর্বৃত্ত ছিল। অন্ধকার থাকার কারনে তাদের চেনা যায়নি। প্রথমে পেছন থেকে মাথায় ভারি কিছু দিয়ে আঘাত করে। তার পর বাইক থেকে রাস্তায় পড়ে গেলে দুর্বৃত্তরা বাম হাতের কব্জির উপরিভাগে বেশ কয়েকবার কুপিয়ে জখম করে। বাম হাতের সামান্য চামড়া লেগে আছে। পুরো হাতটির মারাত্বক ক্ষতি হয়েছে। তিনি বিএনপির রাজনীতিতে একজন সক্রিয় নেতা। রাজনৈতিক শক্রতার জেরেও এমন ঘটনা ঘটতে পারে। ঘটনাটির সুষ্ঠ তদন্তের দাবি জানাচ্ছি।
বড়গাছা ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান বলেন, আবু রায়হানকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তার অবস্থা গুরুত্বর। বাম হাতের কব্জির উপরিভাগে বেশ কয়েকবার কুপিয়ে মারাত্বকভাবে জখম করা হয়েছে। মোট ৬জন দুর্বৃত্ত ছিল। তাদের ঠিক করে চিনতে পারেনি আবু রায়হান।
রাণীনগর থানার পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা বলেন, এ বিষয়ে এখনও থানায় কেউ কোন অভিযোগ করেনি। তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...