সংসদে উঠলো ৩ পাবলিক বিশ্ববিদ্যালয় বিল

প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ , ২৬ অক্টোবর ২০২৩, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

দেশে আরও তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য জাতীয় সংসদে আলাদা তিনটি বিল তোলা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নারায়ণগঞ্জ বিল’, লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল এবং সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল সংসদে তোলেন শিক্ষামন্ত্রী দীপু মনি। পরে বিল তিনটি পরীক্ষা করে তিন দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

তিনটি বিলগুলো নিয়ে সংসদীয় কমিটির আধাঘণ্টার বৈঠকের পরই কমিটি বিলগুলো পাসের সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে। বিল তোলার দেড় ঘন্টা পর সন্ধ্যা ৬টার দিকে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। জানা গেছে, আধ ঘন্টার মত বৈঠকে তিনটি বিলটির বিষয়ে জাতীয় সংসদে চূড়ান্ত রিপোর্ট প্রদানের সুপারিশ করে।