
অসহায় ফিলিস্তিনিদের উপর নির্যাতন ও হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে সাভারে বিক্ষোভ মিছিলসহ মানববন্ধন কর্মসূচি পালন করেছে মুসুল্লিরা।
শুক্রবার ঢাকা জেলা জাকের পার্টি ও অঙ্গসংগঠনের উদ্যােগে মানববন্ধনে অংশ নেন কয়েক শত মানুষ। এসময় তারা সরকারের অনুমতি নিয়ে ফিলিস্তিনিদের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করে নিজেদের জীবন উৎসর্গ করার ঘোষণা দেন।
শুক্রবার জুম্মার নামাজ শেষে ঢাকা-আরিচা মহসাড়কের গেন্ডা এলাকায় উপজেলা গেইটের সামনে ঢাকা জেলা জাকের পার্টির উদ্যােগে মানববন্ধনে অংশ নেন মুসল্লিরা।
পরে বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কের প্রায় এক কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করে সাভার মডেল মসজিদের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেন তারা।
এসময় বক্তারা বলেন, ইসরাইল অসহায় ফিলিস্তিনিদের উপর অমানবিক নির্যাতন চালাচ্ছে। হাসপাতালে বোমা হামলা চালিয়ে অসহায়দের হত্যা করছে। প্রতিদিন হাজারো নিষ্পাপ শিশুদের নির্মম ভাবে হত্যা করে পৈশাচাকতা চালাচ্ছে। কিন্তু পশ্চিমারা এই হত্যাযজ্ঞের পক্ষে অবস্থান নিয়েছে। তাই সারাদেশে জাকির পার্টির সমর্থকরা বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে অসহায় ফিলিস্তিনি নারী ও শিশু হত্যা বন্ধ করে যুদ্ধ বিরতির মাধ্যমে সমস্যা সমাধানে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধ হওয়ারপ আহ্বান জানান তারা।
ঢাকা জেলা জাকের পার্টির সভাপতি সামছুদ্দিন মোল্লা বলেন, ফিলিস্তিনিদের উপর ইসরাইলের নির্মম নির্যাতন অবিলম্বে বন্ধে আজ সারাদেশে আমাদের দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছি। জাকের পার্টির চেয়ারম্যানের নির্দেশে আমরা আমরা ফিলিস্তিনিদের জন্য নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত। তাই সরকারের অনুমতি পেলে আমরা ফিলিস্তিনে গিয়ে যুদ্ধে অংশ নিতে চাই।
মন্তব্য লিখুন
আরও খবর
জাবির তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের নতুন পরিচালক...
জাবির তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের...
নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ প্রায়...
নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান,...
বিলাসী জীবনের আশায় অনলাইনে চুরি শিখে গ্রেপ্তার নারী
বিলাসী জীবনের আশায় অনলাইনে চুরি শিখে...
মঙ্গলবার সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মঙ্গলবার সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী...
১০ মাস পর সেন্টমার্টিন উন্মুক্ত, চলছে না জাহাজ
১০ মাস পর সেন্টমার্টিন উন্মুক্ত, চলছে...
পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও কোনাবাড়ীতে পুলিশ বক্সে আগুন
পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও কোনাবাড়ীতে পুলিশ বক্সে...