
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন’ র্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার মো. মোমিনুল হক জিডি (পি)।
মৌলভীবাজার জেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনের অংশ হিসেবে সোমবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় শ্রীমঙ্গল শহরের কলেজ রোডস্থ শ্রী শ্রী শ্রীমঙ্গলেশ্বরী কালিবাড়ি সার্বজনীন পূজা মন্ডপ এবং উপজেলার কাকিয়াছড়া চা বাগান সার্বজনীন পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি।
মন্ডপ পরিদর্শনকালে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং এবং সনাতনী ভক্তবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন মো. মোমিনুল হক। এ সময় তিনি শুভেচ্ছা উপহার হিসেবে বিভিন্ন জাতের ফলের পশরা সাজিয়ে ঝুড়ি ভর্তি ফল তুলে দেন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের হাতে।
এ সময় উপস্থিত ছিলেন র্যাব-৯ এর অধীনস্থ সিপিসি-২ শ্রীমঙ্গল ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মাহফুজুর রহমান।
পরিদর্শন শেষে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার মো. মোমিনুল হক জিডি (পি) সাংবাদিকদের বলেন,পূজা চলাকালীন সময়ে কেউ যেন কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য র্যাব-৯ এর পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। টহল জোরদার, বিভিন্ন পূজা মন্ডপে চেকপোস্ট স্থাপন এবং মন্ডপের ভিতর ও বাহিরে সাদা পোশাকে নজরদারি ইত্যাদি।
তিনি আরো বলেন,আমাদের সাইবার মনিটরিং সেলের মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ চলছে। কেউ যেন গুজব ছড়িয়ে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে না পারে সে বিষয়ে আমরা নজরদারি করছি।
তিনি আরো বলেন, এখন পর্যন্ত কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়া সুন্দর ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন চলছে। নিরাপত্তার ক্ষেত্রে সবাই আমাদের আন্তরিকতার সাথে সহযোগিতা করছেন। তিনি বলেন আমরা আশা করছি শান্তিপূর্ণ ভাবেই এই পূজার সমাপ্তি করতে পারব। সেজন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...