
মানসিক যন্ত্রণায় পড়ে চার মাসের কন্যা সন্তান ফাতেমা হত্যা পুকুরে ফেলে হত্যা করেছে মা । রোববার সকালে পুলিশের জিজ্ঞাসাবাদে মা রোমা বেগম প্রাথমিকভাবে স্বীকার করেন। পরে নিহত ফাতেমার চাচা দেলোয়ার হোসেনের করা মামলায় তাকে আটক দেখিয়ে বেলা ১১ টায় রোমা বেগমকে আদালতে প্রেরণ।
নবীনগর থানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন।
জিজ্ঞাসাবাদ ও মামলার বরাত দিয়ে ওসি মাহবু্ব জানান, দুবাই প্রবাসী অলি উল্লাহ’র স্ত্রী রুমা বেগম বেশ কিছুদিন যাবৎ মানসিক ও শারীরিকভাবে অসুস্থ। শুক্রবার রাতে রুমা বেগম তার বড় মেয়ে খাদিজা (৬) ও চার মাস বয়সী অপর কন্যা সন্তান ফাতেমা বেগমকে (হাজেরা) সঙ্গে নিয়ে ঘুমিয়ে ছিলেন । মানসিক যন্ত্রণা থেকে রাত দুইটার দিকে ঘুম থেকে উঠে টয়লেটে যাওয়ার নাম করে ছোট সন্তান ফাতেমাকে বুকে নিয়ে বাড়ির পাশের পুকুরে ফেলে দিয়ে ঘরে এসে ঘুমিয়ে যায়। পরে ভোর রাত ৫ টায় ঘুম ভেঙে গেলে নাটকীয়ভাবে তার শিশু সন্তান ফাতেমা নেই। সন্তান পাশে না থাকায় চিৎকার শুরু করেন রুমা বেগম। তার আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। তার পরিবারসহ প্রতিবেশীরা শিশুটিকে খুঁজতে শুরু করে। অনেক খুঁজেও তাকে পাওয়া যায়নি। পরে তাদের বাড়ির পাশে একটি পুকুরে শিশু ফাতেমার লাশ ভাসতে দেখে। পরে ঘটনার দিন রাতে শিশুটির চাচা অজ্ঞাতনামা দিয়ে মামলা দায়ের করলে সেই মামলার স্বাক্ষী ছিলেন মা রোমা বেগম।
তিনি আরো বলেন, ৪ মাসের শিশু ফাতেমা কি করে পানিতে গেলো এবং তার মৃত্যু রহস্যজনক হওয়ায় ফাতেমা বেগমের মা রুমা বেগমকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে আসা হয়। কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে রুমা বেগম তার সন্তানকে হত্যার দায় প্রাথমিকভাবে পুলিশের কাছে স্বীকার করেছেন। কন্যা সন্তান নিয়ে পারিবারিক অশান্তি ও বনিবনা না হওয়ায় মানসিক ভারসাম্য হারিয়ে তিনি শিশুটিকে পানিতে ফেলে হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে পুলিশকে জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...