নওগাঁয় শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক কারাগারে

প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ , ২২ অক্টোবর ২০২৩, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

নওগাঁর বদলগাছীতে তিন বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মানিক (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারের পর বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে রবিবার সকাল ১০টার দিকে নিজ বাড়ি তাকে প্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মানিক বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের দুধকুড়ি গ্রামের মৃত. মজিবরের ছেলে। গত ১৯শে অক্টোবর বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নে দুধকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শিশুটির বাবা মা ঢাকায় চাকরী করেন। এই সুবাদে উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নে দুধকুড়ি গ্রামে নানীর বাড়িতে বসবাস করতেন ঐ শিশুটি। ১৯ শে অক্টোবর পাশের বাড়িতে মানিকের মেয়ে আয়াতের সাথে খেলাধুলা করার জন্য শিশুটি গেলে আয়াতের বাবা অভিযুক্ত মানিক সুযোগ বুঝে শিশুটিকে ধর্ষণ চেষ্টা করে। ঘটনার পরদিন ২০শে অক্টোবর সকালে শিশুটির প্রসাব করতে সমস্যা হলে ঘটনাটি তার নানীকে খুলে বলেন।

এরপর চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করানো হয় ঐ শিশুটিকে। এ ঘটনায় শিশুর নানী বাদী হয়ে ২১শে অক্টোবর (শনিবার) রাতে বদলগাছী থানায় একটি শিশু ধর্ষণ মামলা দায়ের করেন । মামলার পর অভিযুক্ত মানিককে গ্রেপ্তার করে বদলগাছী থানা পুলিশ। বর্তমানে ওই শিশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য নওগাঁ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিশুটির নানী বলেন, আমার নাতনীর প্রসাবের সম্যসা হলে সে আমাকে বলে আয়াতের বাড়িতে খেলতে গিয়ে আয়াতের বাবা আমাকে এসব করেছে। আমি বিষয়টি জানার পর গ্রামের মাতব্বরকে সব খুলে বলি, এরপর আমার পরিবারের সাথে আলোচনা করে আমি বাদী হয়ে থানায় শিশু ধর্ষণ মামলা করেছি।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই শিশুটি নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। হাসপাতালে ধর্ষণের আলামত পরীক্ষার জন্য আবেদন করা হয়েছে। গ্রেপ্তার মানিককে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।