
‘ওয়ান আর্থ, ওয়ান নেশন, ওয়ান ফিউচার’ শ্লোগানকে সামনে রেখে জলবায়ু রক্ষার বার্তা নিয়ে বৃহস্পতিবার সকাল আটটায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আসে ভারতের আগরতলার ১৬ সদস্যের সাইক্লিস্ট দল। কুমিল্লার সাইক্লিস্ট দল, ব্রাহ্মণবাড়িয়া রানার্স, আখাউড়া রানার্স এর সদস্যরা স্থলবন্দরে তাদেরকে স্বাগত জানায়।
ভারত থেকে আসা দল ও কুমিল্লার সাইক্লিস্টরা মোট পাঁচ জেলায় জলবায়ু রক্ষাসহ নানা বিষয়ে জনসচেতনতা সৃষ্টির কাজ করবে।
সকাল ১০টার দিকে আখাউড়া শহীদ স্মৃতি সরকারি ডিগ্রী কলেজে ওই দলটি তাদের প্রথম প্রচারণা শুরু করেন।
দলটি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রাধিকা হয়ে নবীনগর-বাঞ্ছারামপুর পথ ধরে নারায়ণগঞ্জ যায়। সেখান থেকে ঢাকা হয়ে কুমিল্লা ও চাঁদপুরে যাবেন তারা।
কুমিল্লায় একটি মাদকবিরোধী সমাবেশে তাদের অংশগ্রহনের কথা রয়েছে। কুমিল্লার বিবির বাজার বন্দর দিয়ে ১৬ অক্টোবর ভারতীয় দলটির তাদের দেশে ফেরার কথা রয়েছে। কুমিল্লার সাইক্লিস্টরাও ওই সময় পর্যন্ত তাদের সঙ্গে প্রচারণায় অংশ নেবে।
ভারতীয় দলের নেতৃত্ব দেওয়া ত্রিপুরা আর্ট কলেজের সহকারি অধ্যাপক গোপেশ দেবনাথ বলেন, ‘সম্প্রতি জি টুয়েন্টি সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে ’ওয়ান আর্থ, ওয়ান নেশন, ওয়ান ফিউচার’ নিয়ে কথা হয়। এরই আলোকে আমাদের এ প্রচারণার চিন্তা। আমরা ভিন্ন দেশে বাস করলেও পৃথিবী কিন্তু আমাদের একটাই। এটার ভবিষ্যত রক্ষায় আমাদেরকেই কাজ করতে হবে।’
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...