ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে ইব্রাহিমের মনোনয়ন অবৈধ ঘোষণা

প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ , ১২ অক্টোবর ২০২৩, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ যাচাই-বাছাই হয়। এসময় মনোনয়ন দাখিল করা ৬ প্রাথীদের মধ্যে ৫ প্রার্থী বৈধ ও এক স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করেন উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহগীর আলম।

খোঁজ নিয়ে জানা যায়, বুধবার (১১ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপ-নির্বাচনে অংশগ্রহণ করতে দলীয় ও স্বতন্ত্রসহ ৬ জন মনোনয়ন দাখিল করেছেন। তারা হলেন: আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ শাহজাহান আলম সাজু, জাতীয় পার্টির মনোননীত প্রার্থী আব্দুল হমিদ ভাসানী, জাকের পার্টির মনোনীত প্রার্থী জহিরুল ইসলাম জুয়েল এবং ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি) এর দলের মনোনীত মো রাজ্জাক হোসেন । তাছাড়া সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধা ও ইব্রাহিম এই আসন থেকে বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাড়িয়েছিলেন।

আর তাদের মধ্যেই স্বতন্ত্র প্রার্থী ইব্রাহিমের মনোনয়ন অবৈধ হিসেবে ঘোষণা দিয়েছে উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা।
ঘোষণাকালে উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহগীর আলম জানান, স্বতন্ত্রপ্রার্থীর ক্ষেত্রে মনোনয়ন দাখিলের সময় মোট ভোটারের এক শতাংশ স্বাক্ষর জমা দিতে হয়। এরমধ্য থেকে নির্বাচন কমিশন দৈবচয়নের মাধ্যমে ১০ জনের স্বাক্ষর যাচাই-বাছাই করা হয়। সেক্ষেত্রে স্বতন্ত্রপ্রার্থী ইব্রাহিমের মনোনয়নে ১০ জনের স্বাক্ষরের মধ্যে চারজন কোনো স্বাক্ষর করেননি। তাছাড়া স্বাক্ষরের তালিকায় একজন মৃত ব্যক্তি। তাই সবদিক বিবেচনা করেই ইব্রাহিমের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছেম

তিনি আরো জানান, নির্বাচনী তফসিল অনুযায়ী ১৩-১৭ অক্টোবরের মধ্যে প্রার্থী আপিল করতে পারবেন। ১৮ অক্টোবর আপিল নিষ্পত্তি করা হবে।

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এমপি উকিল আব্দুস সাত্তার ভূঞার মৃত্যুতে আসনটি শূন্য হয়। ৪ অক্টোবর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। পাশাপাশি উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।