বিএনপি জামায়াত নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে — পরিবেশমন্ত্রী

প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ , ১২ অক্টোবর ২০২৩, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, বিএনপি জামায়াত নির্বাচনকে বানচাল করে দেশে অশান্তি সৃষ্টি করতে নানাভাবে ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্র করে নির্বাচন কোন ভাবেই বানচাল করা যাবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে মৌলভীবাজার জেলার জুড়ীতে ২ কোটি ৯১ লক্ষ ৭৬ হাজার ৯৭৫ টাকা ব্যায়ে জুড়ী নদীর উপর নির্মিত পশ্চিম জুড়ী ইউনিয়নের খালের মুখ ব্রীজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের উন্নতি দেশি-বিদেশি অনেকেই সহ্য করতে পারছে না। কাজেই আগামী নির্বাচনকে সামনে রেখে সরকার ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দেশী-বিদেশি গভীর ষড়যন্ত্র চলছে। তাই আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধের মত সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হবে। দেশের অগ্রগতি,উন্নয়ন,শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে নৌকা মার্কার বিকল্প নেই।

উপজেলা আওয়ামীলীগের সম্পাদক এম এ সালামের সঞ্চালনায় ও পশ্চিমজুড়ী ইউপি চেয়ারম্যান মো. আনফর আলীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মৌলভীবাজার এলজিইডি নির্বাহী প্রকৌশলী আহমেদ আব্দুল্লাহ,সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাসুক মিয়া, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বদরুল ইসলাম, উপজেলা ভাইস-চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ,সাবেক চেয়ারম্যান শ্রীকান্ত দাশ, আওয়ামীলীগ নেতা আব্দুল লতিফ,আব্দুল কাইয়ুম ভূঁইয়া প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন জুড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন, উপজেলা আওয়ামীলীগ যুবলীগ, ইউপি সদস্য, উপজেলা ছাত্রলীগ, কলেজ ছাত্রলীগের নেতাকর্মী।