
নওগাঁর নিয়ামতপুরে পারিবারিক কলহের জেরে ৪ মাসের অন্তঃসত্ত্বা সাবিনা খাতুন (২৩) নামে এক নারী আত্মহত্যা করেছেন। রবিবার (১৫ অক্টবর) দুপুরে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের ঘুলকুড়ি গ্রামের তার স্বামীর বাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। সাবিনা খাতুন মান্দা উপজেলার ভালাইন ইউনিয়নের বৈলশিং গ্রামের আব্দুল মালেকর মেয়ে এবং নিয়ামতপুর উপজেলার ঘুলকুড়ি গ্রামের জীবন হোসেনের স্ত্রী।
এদিকে মেয়ের পরিবারের অভিযোগ পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তাদের মেয়ে সাবিনাকে। অভিযোগের আঙ্গুল তুলেছেন স্বামী, শশুর ও শাশুড়ীর বিরুদ্ধে।
নিহত সাবিনার বাবা আব্দুল মালেক অভিযোগ বলেন, তিন বছর পূর্বে ঘুলকুড়ি গ্রামের হোসেনের ছেলে জীবনের সাথে আমার মেয়ে সাবিনা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই ছোট খাটো বিষয় নিয়ে মেয়ে ও জামাইয়ের পারিবারিক অশান্তি লেগেই ছিল। জামাইয়ের বাবা-মার উস্কানিতে আমার মেয়ে কখনোই শান্তি পায়নি।
তিনি আরও বলেন-আমার মেয়ে ৪ মাসের অন্তঃসত্ত্বা ছিল। প্রায় প্রায় আমার মেয়েকে শারিরীক ভাবে নির্যাতন করা হত। আজ সকালে গলায় ফাঁস দিয়েছে বলে আমাকে জানানো হয়। তার পর আমরা দুপুর ১টার দিকে জানতে পারি। তারা আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যা বলে প্রচার করছেন। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার চান।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম বলেন, ঘটনার সংবাদ পাওয়ার পর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যায় প্রচারণা দেওয়ার অভিযোগে মেয়ের বাবা বাদী হয়ে বিকেলে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে। সুষ্ঠ তদন্তের মাধ্যমে জতিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...