
বিএনপির আন্দোলনের মুখে বর্তমান সরকার পদত্যাগে বাধ্য হবে বলে মন্তব্য করেছেন দলটির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুককদার দুলু। আমরা আশা করছি আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার বা নিরপেক্ষ সরকারের অধীনেই হবে। আন্দোলন-সংগ্রামের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের দাবি সরকারকে আমরা মানাতে বাধ্য করব এবং সরকার পদত্যাগ করতে বাধ্য হবে। যতক্ষণ পর্যন্ত সরকার পদত্যাগ না করবে ততক্ষণ এ আন্দোলন চলছে এবং চলবে।
রবিবার বিকেলে নওগাঁ জেলা বিএনপির কার্যালয়ে ঢাকার মহাসমাবেশকে সফল করতে প্রস্তুতিমূলক সভায় তিনি এসব কথা বলেন।
এসময় বিএনপির এই সাংগঠনিক সম্পাদক বলেন, জনগণ জানে ২০১৪ ও ২০১৮ সালে দেশে কোনো ভোট হয়নি। কোনো ভোটার ভোটকেন্দ্রে যায়নি। এই সরকার জোর করে ক্ষমতায় আছে। আজ শুধু বাংলাদেশই নয়, আমেরিকা-ইউরোপসহ সারা পৃথিবী এখন বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ জোর করে দীর্ঘ ১৫ বছর রাষ্ট্রীয় ক্ষমতায় আছে। আজকে আমেরিকা ইউরোপসহ সারা পৃথিবী এখন বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছে। আমরা আশা করছি, আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার বা নিরপেক্ষ সরকারের অধীনেই হবে।
জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টুকু, জেলা বিএনপির সদস্যসচিব বায়েজিদ হোসেন পলাশ, যুগ্ম আহ্বায়ক আমিনুল হক বেলাল, যুগ্ম আহ্বায়ক শেখ রেজাউল ইসলাম রেজু, যুগ্ম আহ্বায়ক মামুনুর রহমান রিপন, শফিউল আজম (ভিপি) রানা।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...