কমলগঞ্জ পূজা মন্ডপে শান্তিপূর্ণ পরিবেশের লক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক সভা

প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ , ১৫ অক্টোবর ২০২৩, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সকল পূজা মন্ডপের অনুকুলে নগদ অর্থ ও চাল বিতরণ ও শারদীয় দুর্গাপূজা ২০২৩ সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্য আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্টিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, সাবেক চীফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড.মো. আব্দুস শহীদ এমপি।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদিন এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছলম ইকবাল,কমলগঞ্জ পৌর মেয়র জুয়েল আহমদ,উপজেলা ভাইস চেয়ারম্যান রাম ভজন কৈরী, বিলকিস বেগম,কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসহাদুজ্জামান সহ সকল ইউনিয়ন এর চেয়ারম্যান,পূজা মন্ডপের সভাপতি সম্পাদক সহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।