
সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ‘আন্তঃনগর বিরতিহীন ট্রেন’ ও বিভিন্ন সেবা দ্রুত চালুর দাবীতে দেশব্যাপী মানববন্ধনের অংশ হিসেবে সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শনিবার (৭অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলার শ্রীমঙ্গল রেলওয়ে ষ্টেশনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড শ্রীমঙ্গল উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার কুমুদ রঞ্জন দেব, মৌলভীবাজার ওয়াকার্স পার্টির জেলার নেতা সাংবাদিক সৈয়দ আমিরুজ্জামান, সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদ, শ্রীমঙ্গল উপজেলা শাখার আব্দুল কাইয়ুম, মোঃ কাওছার ইকবাল, রাজনৈতিক নেতা নাজমুল হাসান বাবুল, সমাজকর্মী আনিসুল ইসলাম আশারাফী, বিকাশ দাশ বাপ্পন, আদিবাসী নেতা শ্যামল দেব বর্মা, সমাজকর্মী ও সাংবাদিক শিমুল তরফদার, রূপম আচার্য প্রমূখ উপস্থিত ছিলেন।
মানববন্ধনকারীদের দাবীসমূহের মধ্যে রয়েছে, ঢাকা-সিলেট এবং সিলেট-চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে পরিষদের দাবীকৃত এবং সরকারের নীতিগত সিদ্ধান্ত ২টি আন্তঃনগর বিরতিহীন ট্রেন দ্রুত সময়ে চালুকরণ। আখাউড়া-সিলেট ও সিলেট-চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে মন্ত্রী পরিষদ কর্তৃক অনুমোদিত ব্রডগেজের কাজ দ্রুত বাস্তবায়ন।
ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে সিলেট বিভাগের বাইরে আন্তঃনগর ট্রেনগুলোর স্টপেজ বন্ধ করে উক্ত এলাকার যাত্রীদের জন্য নতুন ট্রেন চালুকরণ। ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে আন্তঃনগর ট্রেনগুলো আরামদায়ক ও নিরাপদ ভ্রমনের জন্য টিকেট বিহীন যাত্রীদের চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করণ। পারাবত এক্সপ্রেস এর পুরাতন জরাজীর্ণ কোচগুলোর পরিবর্তে নতুন কোরিয়ান কোচগুলো প্রতিস্থাপন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...