
কিশোরগঞ্জে বৃষ্টিতে মাটি সরে গিয়ে রেললাইন ভেঙে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৭ অক্টোবর) দুপুরে মানিকখালি ও হালিমপুর এর মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় কিশোরগঞ্জ-ময়মনসিংহ লাইনে প্রায় আড়াই ঘণ্টা ধরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এর ফলে ঢাকা থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এগারসিন্দুর প্রভাতী সরারচর স্টেশনে আটকা পড়েছে।
অপর দিকে ময়মনসিংহ থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা নাসিরাবাদ এক্সপ্রেস মানিকখালী স্টেশনে আটকা আছে।
কিশোরগঞ্জ রেল স্টেশনের মাস্টার মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃষ্টিতে রেললাইনের মাটি সরে যাওয়ায় মূল লাইন ভেঙে গেছে। লাইন মেরামতের কাজ চলছে। মেরামত করতে ঘণ্টা দেড়েক সময় লাগবে। তখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
চীনের প্রাচীন মসজিদ ও সভ্যতার মেলবন্ধন
চীনের প্রাচীন মসজিদ ও সভ্যতার মেলবন্ধন
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন ম্যাক্সওয়েল
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন ম্যাক্সওয়েল
মজুরি-ভাতার দাবিতে আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ
মজুরি-ভাতার দাবিতে আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ
রাশিয়ার হামলায় ইউক্রেনে ২৬ নিহত
রাশিয়ার হামলায় ইউক্রেনে ২৬ নিহত
ডেমোক্রেটরা জিতলে ভেটো দেবেন ট্রাম্প
ডেমোক্রেটরা জিতলে ভেটো দেবেন ট্রাম্প
আগামী বছর গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট...
আগামী বছর গ্রিডে যুক্ত হবে ৩-৪...