
শেরপুরের নালিতাবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই দফায় ৪৮ বোতল ভারতীয় রয়েল স্টেগ ব্র্যান্ডের মদ উদ্ধার করেছে থানা পুলিশ। একইসাথে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে দুই যবককে গ্রেফতার করা হয়েছে। সেসময় পালিয়ে গেছে আরও এক যুবক।
মঙ্গলবার (৩ অক্টোবর) রাতে পৌর শহরের কাচারীপাড়া ও ছালুয়াতলা মরাখালি এলাকা থেকে জড়িতদের গ্রেফতার এবং মদ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা সাগর চন্দ্র মন্ডল (২০) ও রাতুল সূত্রধরকে (১৯)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোর্সকে কাজে লাগিয়ে প্রথমে শহরের কাচারীপাড়া মহল্লা থেকে ৫ বোতল রয়েল স্টেগ ভারতীয় মদসহ দুইজনকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের দেয়া তথ্যমতে নালিতাবাড়ী ইউনিয়নের ছালুয়াতলা গ্রামের মরাখালি এলাকা থেকে আরেক মাদক কারবারী ভজনের বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে গোয়ালঘরের মাটির নিচ থেকে একই ব্র্যান্ডের আরও ৪৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। তবে মাদকব্যবসায়ী ভজন এর আগেই পালিয়ে যায়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক জানান, এ বিষয়ে রাতেই গ্রেফতারকৃত ও পলাতকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। বুধবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে ষ্টেশনে গেইটম্যান বিহীন লেভেল ক্রসিং
কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে ষ্টেশনে গেইটম্যান বিহীন...
আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ...
আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির...
আজ মহান শিক্ষা দিবস
আজ মহান শিক্ষা দিবস
রাজবাড়ীতে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ৮
রাজবাড়ীতে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি...
লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২
লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত,...
সন্ত্রাসবাদ নিয়ে জাতিসংঘে পাকিস্তানকে ভারতের কড়া বার্তা
সন্ত্রাসবাদ নিয়ে জাতিসংঘে পাকিস্তানকে ভারতের কড়া...