• লিড নিউজ সর্বশেষ
  • যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে সফর শেষে প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে সফর শেষে প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন

প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ , ৪ অক্টোবর ২০২৩, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৬ দিনের সরকারি সফর শেষ করে দেশে পৌঁছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৪ অক্টোবর) দুপুর ১২টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট (বিজি-২০৮) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান জাহিদ তুষার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার রাত ৯টা ১০ মিনিটে (লন্ডন সময়; বাংলাদেশ সময় রাত ২টা ১০ মিনিট) লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে বিমানটি রওনা হয়।

যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।