বাংলাদেশ থেকে ফিলিস্তিনে জরুরি জিনিসপত্র পাঠানো হবে

প্রকাশিত: ১১:৫৪ অপরাহ্ণ , ১৮ অক্টোবর ২০২৩, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

বাংলাদেশ থেকে ফিলিস্তিনে ওষুধ এবং জরুরি অন্যান্য জিনিসপত্র পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে বলে ওআইসিভুক্ত ১৪ দেশের রাষ্ট্রদূতকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, কোন পথে ফিলিস্তিনে ওষুধ পাঠানো হবে এখনো সেটা ক্লিয়ার না। তবে আমরা পাঠাবো। এছাড়া আগামী শুক্রবার বাংলাদেশের সব মসজিদে ফিলিস্তিনিদের জন্য দোয়া পড়ানো হবে।

বুধবার সন্ধ্যা ৭টায় ওআইসিভুক্ত ১৪ দেশের রাষ্ট্রদূত গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জরুরি বৈঠক করেন। বৈঠক শেষে পররাষ্ট্র সচিব সাংবাদিকদের এসব কথা জানান।