
আর্জেন্টিনার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যেন দিনে দিনে নতুন মাত্রায় পৌঁছে গিয়েছে বিগত কয়েক মাসে। আর্জেন্টাইন ফুটবলের ভক্ত-সমর্থকের অভাব নেই বাংলাদেশে। বিশ্বকাপের সুবাদে সেই উন্মাদনা চলে গিয়েছে দক্ষিণ আমেরিকার দেশটিতেও। এবার বাংলাদেশের ফুটবলের খবরও ঠাঁই পেয়েছে দেশটির পত্রিকার। মালদ্বীপকে হারানো খবর ছেপেছে আর্জেন্টিনার গণমাধ্যম ‘ওলে ফুটবল ইন্টারন্যাশিওনাল’। তাতে শিরোনাম করা হয়েছে, ‘বাংলাদেশ: আর্জেন্টিনার বন্ধু নিজেদের বিশ্বকাপ খেলার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে।’
খবরে বলা হয়েছে, আর্জেন্টিনার বন্ধুরাষ্ট্র বাংলাদেশ মঙ্গলবার এশিয়ান বাছাইয়ের দ্বিতীয় লেগের ম্যাচে বাংলাদেশকে ২-১ গোলে পরাজিত করেছে। আর সেইসঙ্গে নিজেদের ইতিহাসে প্রথমবারের মত বিশ্বকাপে খেলার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে।
অধিনায়ক জামাল ভূঁইয়ার কথাও উঠে এসেছে ওলের প্রতিবেদনে। তাতে বলা হয়েছে, সোল দে মায়োর ফুটবলার জামাল ভূঁইয়া যিনি অধিনায়ক হিসেবে ম্যাচ শুরু করেছিলেন, তাকে নিয়ে বঙ্গোপসাগর তীরবর্তী দেশটি ২০২৬ বিশ্বকাপ খেলার পথে বড় এক পদক্ষেপ নিলো।
বাংলাদেশ এবং আর্জেন্টিনার পারস্পরিক সম্পর্কের কথাও উঠে এসেছে প্রতিবেদক মার্কো এস্পেসিটোর লেখায়। ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ডিয়েগো ম্যারাডোনার জোড়া গোলের সুবাদে আর্জেন্টিনার জয় বাংলাদেশে আলবিসেলেস্তেদের সমর্থন বাড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করা হয়েছে তাতে।
এদিকে মালদ্বীপের সঙ্গে জয়ের পর বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ এবং ভেন্যুও চূড়ান্ত হয়েছে প্রিলিমিনারি বাছাইয়ের রাউন্ড দুইয়ের অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবেন জামাল ভূঁইয়ারা। মেলবোর্নের অ্যামি পার্কে নভেম্বরের ১৭ তারিখ হবে সেই ম্যাচ।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী