নওগাঁর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সুধী সমাবেশ

প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ , ৫ অক্টোবর ২০২৩, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এবং নওগাঁর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নওগাঁয় সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে শহরের ঠিকানা কমিউনিটি সেন্টারে স্থানীয় সুধী সমাজ এই আয়োজন করে। সমাবেশে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ তাদের মতামত তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন।

এসময় এমপি জন বলেন, জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী পরিকল্পনায় বাংলাদেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। সারাদেশের ন্যায় নওগাঁ জেলাজুরে এই উন্নয়নের ধারা ছড়িয়ে পড়েছে। বাংলাদেশ আজ পরিপূর্ণ ডিজিটালে রুপান্তরিত হয়েছে, শুধুমাত্র শেখ হাসিনার নেতৃত্বে। এখন মাননীয় প্রধানমন্ত্রীর লক্ষ্য স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ। দ্রæত সেই লক্ষ্যে কাজ চলছে।

তিনি আরও বলেন, ‘আল্লাহ যদি চায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই স্মার্ট বাংলাদেশ হবে। কারণ বাংলাদেশ একমাত্র শেখ হাসিনার হাতেই নিরাপদ। এজন্য আগামী দ্বাদশ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহŸান জানান এমপি।

নওগাঁ জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ডাঃ হাবিবুর রহমান এর সভাপতিত্বে সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন অর রশিদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেক, আব্দুর রহমান , নির্মল কৃষ্ণ সাহা, এফবিসিসিআই পরিচালক ও নওগাঁ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টির সভাপতি ইকবাল শাহারিয়ার রাসেলসহ সংশ্লিষ্ট নেতাকর্মীরা বক্তব্য রাখেন। সমাবেশে জেলা উপজেলা আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় মুক্তিযোদ্ধা, কৃষক, ব্যবসায়ী, পেশাজীবি, শিক্ষকসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।