কারিগরি প্রশিক্ষণ দিয়ে সরকার দেশের মানুষদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলছে : একান্ত সচিব

প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ , ৫ অক্টোবর ২০২৩, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

প্রবাসী কল্যাণ ও বৈদশিক মন্ত্রানলয় মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ রাশেদুজ্জামান বলেছেন, কারিগরি প্রশিক্ষণের দিয়ে সরকার দেশের মানুষদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলছে। যার জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সহায়ক হিসেবে বিরাট ভূমিকা পালন করছে।

এখানে প্রশিক্ষণ নিয়ে মানুষ দেশে ও বিদেশের মাটিতে সুনামের সাথে কাজ করে যাচ্ছে। যারা ড্রাইবিং কোর্সে আছেন তাদের জন্য আমরা খুব সহজে প্রশিক্ষণ দিয়ে দক্ষ চালক বানানো হচ্ছে।

আপনারা জানেন বিশ্বের বিভিন্ন দেশে দক্ষ লোকের মূল্যায়ন বেশি। ইউরোপসহ বিভিন্ন দেশে এখন দক্ষ কর্মীদের তাদের নিয়ে যাচ্ছে, যা আমাদের বৈদশিক আয়ে বিরাট ভূমিকা পালন করছে।

বৃহস্পতিবার সকালে হালুয়ারগাও এলাকায় সুনামগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুর রব, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক মো. হারুন অর রশিদ, মো. সেলিম মিয়া, গিয়াস উদ্দিন প্রমুখ।

পরবর্তী প্রবাসী কল্যাণ ও বৈদশিক মন্ত্রানলয় মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ রাশেদুজ্জামান প্রতিটি ক্লাসে পরিদর্শন করেন এবং প্রশিক্ষনার্থীরদের সাথে কথা বলেন।

মন্তব্য লিখুন

আরও খবর