
গত দুই মাস ধরে মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর ইউনিয়নের হাফিজিয়া মাদ্রাসার এক ছাত্র নিখোঁজ রয়েছে। তার নাম হাসান আহমদ ফরিদ (১৭)। সে শমশেরনগর ইউনিয়নের শিংরাউলী ঈদগাহ টিলা গ্রামের দরিদ্র দিন মজুর আবুল হোসেনের ছেলে। গত ৬ জুলাই বৃহস্পতিবার থেকে নিখোঁজ রয়েছে।
গত ১৩ জুলাই কমলগঞ্জ থানায় করা দিন মজুর আবুল হোসেনের সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, হাসান আহমদ ফরিদ একই ইউনিয়নের সতিঝির গাও এর একটি হাফিজিয়া মাদ্রাসায় পড়ত। গত ৬ জুলাই মাদ্রাসা ছাত্র ফরিদ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। স্থানীয়ভাবে বিভিন্ন স্থান ও আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ নিয়ে তাকে পাওয়া যায়নি।
নিখোঁজ মাদ্রাসা ছাত্র ফরিদের দিন মজুর বাবা আবুল হোসেন এ প্রতিনিধিকে বলেন, এ ছেলেকে হারিয়ে তার মা এখন পাগল প্রায়। ছেলে কোথায় আছে কেমন আছে নাকি মারা গেল তা তারা বুঝতে পারছেন না।
আবুল হোসেন আরও বলেন, তার ছেলেটা খুবই সহজ সরল। কোন চক্র তাকে ধরে নিয়ে গেল কিনা সে শঙ্কায় তারা ভোগছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...