কেরানীগঞ্জে ইউপি সদস্য হত্যাকারী ১২ বছর পর গ্রেপ্তার

প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ , ২৫ অক্টোবর ২০২৩, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

২০০৬ সালে কেরানীগঞ্জের রোহিতপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আনোয়ার হোসেনকে (৫০) নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি সাবেক ইউপি চেয়ারম্যান কামাল উদ্দীনকে (৬৪) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার (২৪ অক্টোবর) রাতে হবিগঞ্জের নবীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-১০ এর একটি দল। বুধবার (২৫ অক্টোবর) দুপুরে রাজধানীর কারওয়ানবাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

র‍্যাব জানিয়েছে, মামলা দায়েরের পর থেকে সাবেক ইউপি চেয়ারম্যান কামাল দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। ২০০৭ সালে কৌশলে মধ্যপ্রাচ্যের একটি দেশে চলে পালিয়ে যান। পরে ২০১৯ সালে গোপনে দেশে ফিরে পরিচয় গোপন করে সিলেটের বিভিন্ন স্থানে বসবাস শুরু করেন। গোয়েন্দা নজরদারির ধারাবাহিকতায় অবশেষে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব মুখপাত্র বলেন, মামলা দায়েরের পর থেকে কামাল দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে ২০০৭ সালে কৌশলে মধ্যপ্রাচ্যের একটি দেশে চলে যান। পরে ২০১৯ সালে বাংলাদেশে ফিরে এসে নিজের পরিচয় গোপন রেখে সিলেটের বিভিন্ন স্থানে বসবাস শুরু করেন। গোয়েন্দা নজরদারির ধারাবাহিকতায় অবশেষে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।