• জাতীয় লিড নিউজ
  • আসন্ন সংসদ নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই – নির্বাচন কশিনার

আসন্ন সংসদ নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই – নির্বাচন কশিনার

প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ , ২৫ অক্টোবর ২০২৩, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। নির্বাচনের প্রস্তুতি প্রায় সম্পন্ন এবং যথা সময়েই নির্বাচন হবে বলে উল্লেখ করেন তিনি। বুধবার (২৫ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমিতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

ইসি মো. আনিছুর রহমান বলেন, দেশে এমন কোনো পরিবেশ সৃষ্টি হয় নি যে নির্বাচন সুষ্ঠ হবে না। সারাদেশে খোঁজ-খবর রাখছি । দ্রুতই দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল দেওয়া হবে। সেই তফসিলের পর আসনগুলোতে কারা রিটার্নিং ও সহকারি রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পাবেন সেটি এখনো ঠিক করা হবে। একটি অবাধ সুষ্ঠ নির্বাচন করার জন্য আমরা শপথ গ্রহণ করেছি।

এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও ব্রাহ্মণবাড়িয়া -২ উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহগীর আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জিয়াউল হক মীর এবং জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম উপস্থিত ছিলেন।