
আগামীকাল বৃহস্পতিবার পর্দা উঠছে ভারতে আসন্ন বিশ্বকাপের । তবে এবারের বিশ্বকাপে থাকছে না কোনো উদ্বোধনী অনুষ্ঠান। প্রচলিত নিয়মের বাইরে গিয়ে এবার আয়োজন করা হয়েছে ক্যাপ্টেনস ডে’র। অংশগ্রহণকারী ১০টি দলের অধিনায়করা থাকবেন ওই অনুষ্ঠানে। সব অধিনায়ককে একই ফ্রেমে এনে করা হবে ফটোশ্যুট। পরে সংবাদ সম্মেলন।
টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদনের মাধ্যমে জানা যায়, , উদ্বোধনী অনুষ্ঠানে নিরাপত্তা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংশয় প্রকাশ করা হয়েছিল। যে কারণে এবারের বিশ্বকাপে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করার পরিকল্পনা থাকলেও সেটা বাতিল করা হয়েছে।
আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ২০১৯ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট নিউজিল্যান্ড ও ইংল্যান্ড।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৫ নভেম্বর। দ্বিতীয় সেমিফাইনালটি অনুষ্ঠিত হবে ১৬ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ১০টি দল অংশগ্রহণ করবে। ভারতের ১০টি ভেন্যুতে মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। রাউন্ড-রবিন পদ্ধতিতে শেষ হবে প্রথমপর্বের খেলা। যেখানে প্রতিটি দল বাকি ৯টি দলের সাথে একবার করে মুখোমুখি হবে। যে চার দল পয়েন্ট টেবিলের শীর্ষে থাকবে তারা সেমিফাইনালে যাবে।
মন্তব্য লিখুন
আরও খবর
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের অভিযান
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের...
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন কবির
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন...
শ্রমিকের বেশে নাশকতা, গ্রেপ্তার ৩৩
শ্রমিকের বেশে নাশকতা, গ্রেপ্তার ৩৩
নারায়ণগঞ্জে গ্যারেজে রাখা আনন্দ পরিবহনের বাসে আগুন
নারায়ণগঞ্জে গ্যারেজে রাখা আনন্দ পরিবহনের বাসে...
হার্ভার্ডে ভর্তির স্বপ্ন দেখিয়ে প্রতারণা, প্রাণ গেল তরুণীর
হার্ভার্ডে ভর্তির স্বপ্ন দেখিয়ে প্রতারণা, প্রাণ...