আল মামুন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ , ২ অক্টোবর ২০২৩, সোমবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ চেয়ারম্যান আল মামুন সরকার মারা গেছেন (ইন্না লিল্লাহি… রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২ অক্টোবর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।

আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক বিবৃতিতে আল মামুন সরকারের পবিত্র আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার- পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি সমবেদনা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

পৃথক এক বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আল মামুন সরকারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। মরহুমের পবিত্র আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।