
মেডিক্যাল ভর্তি প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। ইতোমধ্যে খুলনা থেকে পাঁচ চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে। প্রশ্ন ফাঁস করে খুলনা মেডিক্যাল কলেজে (খুমেক) ভর্তি হওয়ার বিষয়ে গোয়েন্দা বিভাগের সন্দেহের তালিকার রয়েছেন ১১ শিক্ষার্থী। তাদের বিষয়ে তদন্ত চলছে।
গোয়েন্দা বিভাগে খুমেক কর্তৃপক্ষের সরবরাহ করা তথ্যে জানা গেছে, সন্দেহের তালিকায় থাকা ১১ জনের মধ্যে চার জন প্রফেশনাল পরীক্ষায় ফেল করেন।
গ্রেফতার পাঁচ জনের মধ্যে গোয়েন্দা বিভাগের সন্দেহের তালিকায় থাকা তিন জন রয়েছেন।
এ বিষয়ে খুলনা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. দীন-উল ইসলাম বলেন, ‘১১ শিক্ষার্থীর একাডেমিক বিষয়ে তথ্য চেয়েছিল সিআইডি। বিস্তারিত তথ্য দিয়েছি। ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র কিনে যদি ১০ জন শিক্ষার্থী ভর্তি হয়, তাহলে ১০ জন মেধাবী শিক্ষার্থী বঞ্চিত হয়। অবশ্যই প্রশ্নপত্র ফাঁস হলে জড়িতদের শাস্তি হওয়া উচিত।’
মন্তব্য লিখুন
আরও খবর
সাফ জয়ে ফেভারিট বাংলাদেশ
সাফ জয়ে ফেভারিট বাংলাদেশ
জাবির তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের নতুন পরিচালক...
জাবির তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের...
নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ প্রায়...
নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান,...
বিলাসী জীবনের আশায় অনলাইনে চুরি শিখে গ্রেপ্তার নারী
বিলাসী জীবনের আশায় অনলাইনে চুরি শিখে...
মঙ্গলবার সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মঙ্গলবার সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী...
১০ মাস পর সেন্টমার্টিন উন্মুক্ত, চলছে না জাহাজ
১০ মাস পর সেন্টমার্টিন উন্মুক্ত, চলছে...