
মৌলভীবাজার জেলা যুবলীগের সভাপতি নির্বাচিত হয়েছেন সৈয়দ রেজাউর রহমান সুমন ও সাধারণ সম্পাদক সৈয়দ সেলীম হক।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক শুক্রবার (১ সেপ্টেম্বর) যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের যৌথ স্বাক্ষরে এই ঘোষণা আসে। সম্মেলনের তারিখ হতে পরবর্তী ৩ বছরের জন্য মৌলভীবাজার জেলা যুবলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। যুবলীগের দফতর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে মৌলভীবাজার জেলা যুবলীগের ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির মধ্যে ১৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির সহ-সভাপতি হলেন- মবশ্বির আহমদ (সদর), সহ-সভাপতি মুজিবুর রহমান (সদর), সহ-সভাপতি পান্না দত্ত (সদর), মহিউদ্দিন চৌধুরী ফহিম (সদর), মামুনুর রশীদ সাজু (জুড়ী), সন্দীপ দাস (রাজনগর), শেখ রুমেল আহমদ (সদর) ও অ্যাডভোকেট গৌছউদ্দিন নিক্সন (সদর)। যুগ্ম সাধারণ সম্পাদক হলেন- সুমেশ দাশ যীশু, হাবিবুর রহমান রাজীব, হোসেন ওয়াহিদ সৈকত ও আব্দুল আজিজ। সদস্য হলেন – মো. তাজুল ইসলাম ও ময়নুল ইসলাম খান (রাজনগর)।
উল্লেখ্য, ২০২২ সালের ১০ অক্টোবর মৌলভীবাজার জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ঘোষিত আংশিক কমিটিকে আগামী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্র বরাবর জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...