
মৌলভীবাজারের বড়লেখায় দিনব্যাপী অনুষ্ঠানে মেতে উঠে শিক্ষার্থীরা। আর এমনটা হয়েছে রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুল এন্ড কলেজের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে। প্রধান অতিথি ছিলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাবুদ্দিন এমপি।
এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্য মন্ত্রী বলেন, শুধু এ প্লাস পেলে ভালো মেধাবী হওয়া যায় না।অনেক এ প্লাস প্রাপ্তরা ভার্সিটিতে ভর্তির সুযোগ পায়নি। আবার এ প্রাপ্তরাও সুযোগ পায়। শিক্ষার্থীদের মেধাবী হতে হবে। ব্যপকহারে বিদেশ যাওয়ার প্রবণতা বেড়েছে। বিদেশ যেতে হলে যোগ্যতা অর্জন করে যাওয়া ভালো। এতে দেশের সম্মান বৃদ্ধি পায়।
অভিভাবকদের দৃষ্টি আর্কষন করে তিনি বলেন,মোবাইল ফোন থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে। শিশুদের লেখা পড়ায় মনোযোগী করে গড়ে তুলতে হবে।
বড়লেখা পৌরসভার মেয়র ও রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবুল ইমাম মো.কামরান চৌধুরী সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক জায়েদুর রহমান, সুমি দত্ত ও আব্দুল্লাহ রিফাতের যৌথ সঞ্চালনায় অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুল অ্যান্ড কলেজেরইকবাল আহমদ।
এসময় বিশেষ অতিথি ছিলেন লিডিং ইউনিভার্সিটির ট্রেজারার বনমালী ভৌমিক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান,বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনজিৎ কুমার চন্দ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন,অভিভাবক সদস্য ও ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন ও সালেহ আহমদ জুয়েল,বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল আহমদ।বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নাফিসা ইসলাম,আশরাফুল জামান জনি,মাহজাবীন আশরাফ মোহনা।
অনুষ্ঠানে ২০২০ থেকে ২৩ সাল পর্যন্ত প্রাথমিক মাধ্যমিক পর্যায়ের কৃতি শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিযোগিতার ৫৭৩ জন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী