
নরসিংদীর পলাশে হানিফ মিয়া (৩০) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানার আবাসীক এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত হানিফ মিয়া পলাশ ভাগ্যেরপাড়া গ্রামের মৃত হরমুজ আলীর ছেলে। সে ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের আবাসীক এলাকায় নির্মাণ শ্রমিকের কাজ করতো।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, হানিফ মিয়া গতকাল রাতে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি। সকালে খানেপুর গ্রামে অবস্থিত ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানার আবাসীক এলাকার রাস্তার পাশে একটি মাটির স্তুপের ওপর তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।
পরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ঠিকাদার শাহিন ও ভ্যাকুচালক আব্দুল খালেককে আটক করে পুলিশ।
তথ্যটি নিশ্চিত করে পলাশ থানার পরিদর্শক (তদন্ত) ইমদাদুল হক জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা ভোর সকালের কোনো এক সময় তাকে হত্যা করে লাশ এখানে ফেলে দেওয়া হয়। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
পাশাপাশি এ ঘটনায় জড়িতদের বের করে দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও জানান পরিদর্শক (তদন্ত)। এদিকে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...