
ফেনী সদর উপজেলার ছনুয়াতে সাহায্য দেওয়ার কথা বলে ইট ভাটায় ডেকে নিয়ে এক ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে৷ ইতোমধ্যে এ ঘটনায় পাঁচ যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। এ ছাড়াও এ ঘটনায় ভুক্তভোগী নারী মামলা দায়ের করেছেন।
বুধবার (৬ সেপ্টেম্বর) ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করে পুলিশ৷ সোমবার দুপুরে ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের এবিএম ইট ভাটায় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, সমির, দেলোয়ার হোসেন, তারেক, রমজান আলী, বাবু। তারা সবাই নোয়াখালী জেলার বাসিন্দা। এজহারভুক্ত পলাতক আসামি মেহরাজ, রিদন ও সালাউদ্দিন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে লেমুয়া বাজারে ভিক্ষা করছিল এক নারী। এ সময় মিনহাজ নামের এক যুবক তাকে সহায়তা দেওয়ার কথা বলে পার্শ্ববর্তী এবিএম ইট ভাটায় ডেকে নিয়ে আরও কয়েকজনকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে। একপর্যায়ে ভুক্তভোগী নারী ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এসে চিৎকার শুরু করে। পরে তাৎক্ষণিকভাবে আশপাশের লোকজন এগিয়ে এসে এ ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে ইটভাটা থেকে পাঁচ যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে।
ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী জানান, ধর্ষণের ঘটনায় আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও তিনজনের নামে ভুক্তভোগী নারী বাদী হয়ে ফেনী থানায় মামলা দায়ের করেছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...