
মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলায় ৬ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গোলাম সারওয়ারকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃত গোলাম সারোয়ার মৌলভীবাজার সদর থানাধীন দরগা মহল্লা এলাকার আব্দুল মুহিতের ছেলে।
বৃহস্পতিবার(২৮ সেপ্টেম্বর) সকালে মৌলভীবাজার সদর থানার এসআই নাজমুল হোসেন,এসআই বশির আহমেদ সঙ্গীয় ফোর্সসহ মৌলভীবাজার সদর থানাধীন কাজীরগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে জিআর ১১৬/২১ (সদর) মামলায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ১০(ক) ধারার অপরাধ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে ৩ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড,অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং জিআর ৩৬৫/১৯ (সদর) মামলায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১০(ক) ধারায় ৩ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড,অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী জানান, গ্রেফতারকৃত আসামি গোলাম সারওয়ার ইয়াবা সম্রাট হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে ইয়াবা সংক্রান্ত দুইটি মামলায় সাজা গ্রেফতারী পরোয়ানা এবং একটি নরমাল গ্রেফতারী পরোয়ানা ইস্যু ছিল।গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।’
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...