
নরসিংদীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শোভাযাত্রা, মিলাদ ও দোয়া মাহফিল এর আয়োজন করেছে আহলে সুন্নাত ওয়াল জামায়াত। আজ বৃহস্পতিবার সকালে শহরের বাসাইল পেশোয়ারী দরবার শরীফ হতে শোভাযাত্রা বের করা হয়।
হাজারো আশেকে রাসুল (সা:) অনুসারীগণের কালিমা খচিত পতাকা বহনকারী শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পেশোয়ারী দরবার শরিফে ফিরে শেষ হয়। শোভাযাত্রা শেষে দরবার শরীফ প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিলে দেশ, জাতি, মানুষের কল্যাণ কামনা করা হয়। সেই সাথে দিবসটি উপলক্ষে সরকারী ছুটি দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, দীর্ঘ হায়াৎ কামনা করা হয়।
শোভাযাত্রা ও মোনাজাত পরিচালনা করেন দরবার শরীফের গদীনশিন পীর ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী। অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ৩০তম আওলাদে রাসূল গাউসুল আজম সৈয়দ সৈয়দ মোহাম্মদ মারুফ বিন কাদের মাইজউদ্দীন ভান্ডারী।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...