
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের সামরিক আধিপত্য আধুনিক বিশ্বের সবচেয়ে বড় অশুভ শক্তি।’ বুধবার (১৩ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মারিয়া জাখারোভা। খবর সিনহুয়ার।
মার্কিন সামরিক আধিপত্যের ‘উৎপত্তি, তথ্য ও বিপদ’ সম্পর্কে বার্তা সংস্থা সিনহুয়ার থিঙ্ক ট্যাঙ্ক ‘সিনহুয়া ইনস্টিটিউট’ প্রকাশিত সাম্প্রতিক এক প্রতিবেদনের ব্যাপারে জাখারোভা এ মন্তব্য করেন।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, প্রতিবেদনটি ‘অত্যন্ত সময়োপযোগী’ এবং এর শব্দগুলোই ‘প্রকৃত সত্য’।
মারিয়া জাখারোভা বলেন, ‘মার্কিন সামরিক আধিপত্য বিশ্বের কিছু গুরুত্বপূর্ণ সমস্য সমাধান এবং দেশগুলোর জন্য সমান অধিকার ও বাধ্যবাধকতাগুলোকে কঠিন করে তুলেছে। আর এটি সামগ্রিকভাবে বৈশ্বিক উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে। এটা কেবলমাত্র বিশ্বের জন্যই ক্ষতিকর নয়, যুক্তরাষ্ট্রের জন্যও ক্ষতিকর।’
জাখারোভা আরও বলেন, ‘মার্কিন আধিপত্য অস্থিতিশীলতার বীজ বপন করে এবং আন্তর্জাতিক সম্পর্কের যৌথ নীতির বিরুদ্ধে কাজ করে।’
মন্তব্য লিখুন
আরও খবর
আন্তর্জাতিক গণমাধ্যমে দাপিয়ে বেড়াচ্ছে নারায়ণগঞ্জের ‘ডোনাল্ড ট্রাম্প’
আন্তর্জাতিক গণমাধ্যমে দাপিয়ে বেড়াচ্ছে নারায়ণগঞ্জের ‘ডোনাল্ড...
গ্রিনকার্ডের আবেদনে নতুন নিয়ম চালু করল যুক্তরাষ্ট্র
গ্রিনকার্ডের আবেদনে নতুন নিয়ম চালু করল...
নেপালে একদিনে রেকর্ড ২৭৪ জন পর্বতারোহীর এভারেস্ট অভিযান...
নেপালে একদিনে রেকর্ড ২৭৪ জন পর্বতারোহীর...
বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়ে যুক্তরাষ্ট্রে মামলা থেকে রেহাই পেলেন...
বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়ে যুক্তরাষ্ট্রে মামলা থেকে...
পারমাণবিক অস্ত্রের মহড়া শুরু করেছে বেলারুশ
পারমাণবিক অস্ত্রের মহড়া শুরু করেছে বেলারুশ
সৌদিতে চাঁদ দেখা গেছে, ঈদুল আজহার তারিখ ঘোষণা
সৌদিতে চাঁদ দেখা গেছে, ঈদুল আজহার...