
সাত দিন চিকিৎসাধীন থাকার পর মৌলভীবাজারের কমলগঞ্জে সিলিন্ডার গ্যাস দগ্ধ একজন মাওলানা মোস্তাফিজুর রহমান (২৬) মারা গেছেন। এ ঘটনায় ২ জন দগ্ধ হয়ে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।
নিহত মুস্তাফিজ কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য্য গ্রামের আব্দুল মনাফের ছেলে ও শহীদনগর মদিনাতুল উলুম মাদ্রাসার শিক্ষা সচিব ছিলেন। তিনি ছোট ছোট ৩ কন্যা সন্তানের জনক ছিলেন।
গত বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পতনঊষার ইউনিয়নের পূর্ব শ্রীসূর্য্য পেকুপাড়া গ্রামে সিলিন্ডার গ্যাসের আগুনে মাওলানা মোস্তাফিজুর রহমান ও নাঈম মিয়া (৪৫) দগ্ধ হয়েছিলেন। দগ্ধদের ওইদিন রাতে তাদের ঢাকাস্থ শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এখানে এখনও নঈম মিয়া (৪৫) চিকিৎসাধীন আছেন।
পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান মাওলানা মুস্তাফিজুর রহমান চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।
উল্লেখ্য, মুস্তাফিজুর রহমানের ঘরে গত বৃহস্পতিবার দুপুরের রান্না করার সময় সিলিন্ডারের চুলা থেকে অতিরিক্ত গ্যাসে সৃষ্ট আগুন নেভাতে গিয়ে মাওলানা মোস্তাফিজুর ও নাঈম দগ্ধ হয়েছিলেন। ঘটনার পরে স্থানীয় লোকজন তাঁদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। মুস্তাফিজুর রহমানের দেহের ৫১ শতাংশ দগ্ধ হয়েছিল।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...