ভুয়া সার্টিফিকেটে বিদেশ : জড়িতদের ধরতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ , ৪ সেপ্টেম্বর ২০২৩, সোমবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

ভুয়া সার্টিফিকেট নিয়ে বাংলাদেশ থেকে অনেকে বিদেশে যাচ্ছেন। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

সোমবার (৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীকে এ নির্দেশ দেওয়া হয়।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানিয়েছেন।