নরসিংদীতে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ , ২৪ সেপ্টেম্বর ২০২৩, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

“প্রতিটি শিক্ষার্থীর হাত ধরে হবে স্মার্ট বাংলাদেশ” এমন প্রতিপাদ্যে নরসিংদীর পলাশে ২০২৩ সালে উত্তীর্ণ এসএসসিতে জিপিএ ৫ প্রাপ্ত মেধাবীদের সংবর্ধনা দিয়েছে পারুলিয়া-মাঝেরচর সূর্য তরুণ ক্লাব নামের একটি সামাজিক সংগঠন। উপজেলার পারুলিয়া মোড় এলাকায় পলাশ থানা সেন্ট্রাল কলেজ প্রাঙ্গণে এই সংবর্ধনার আয়োজন করা হয়।

এসময় সংগঠনের সভাপতি শরীফ ইকবাল রাসেল এর সভাপতিত্বে নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ডা: আনোয়ারুল আশরাফ খান (দিলীপ) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জিনারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম গাজী, নরসিংদী স্কুল কলেজ শিক্ষক সমিতি (নবশিস) এর সভাপতি ও নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের সভাপতি মাহবুবুর রহমান মনির, পলাশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার, পলাশ থানা সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ আমীর হোসাইন গাজী ও গজারিয়া ইউপি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী প্রমূখ।

এসময় প্রধান অতিথি সংসদ সদস্য ডা: আনোয়ারুল আশরাফ খান দিলীপ বলেন, বর্তমান সরকার দেশকে স্মার্ট বাংলাদেশ তৈরীর ঘোষণা দিয়েছেন। আর এই স্মার্ট বাংলাদেশ গড়তে হলে স্মার্ট নাগরিক তৈরী করতে হবে। এই স্মার্ট নাগরিক তৈরী হতে গেলে মেধাবী, ভালো মানুষ ও স্মার্ট শিক্ষার্থী হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।