
পর্যটন এলাকা থাকায় এখানে দেশী ক্রেতার পাশাপাশি অনেক বিদেশি ক্রেতা আসেন। অনলাইনে অর্ডার নিয়ে বিক্রি করে কুরিয়ার সার্ভিসে ফার্নিচার পাঠান। কেউ কেউ আবার বিদেশেও পাঠান। বিদেশে এর প্রচুর চাহিদাও আছে। সবকিছু মিলে বছরে প্রায় ৩৫ লাখ টাকার ফার্নিচার বিক্রি হয়।
বিয়ের গায়ে হলুদ অনুষ্ঠানে বাঁশ দিয়ে ডেকোরেশন কাজ শুরু করে জনপ্রিয় হয়ে গড়ে তুলেন বাঁশের ফার্নিচারের সিরাজ কুঠির শিল্প। মৌলভীবাজারের কমলগঞ্জে কাঠ ও বেতের ফার্নিচারের পাশাপাশি বাঁশের ফার্নিচার এগিয়ে যাচ্ছে।
বাজারে বিভিন্ন নকশা ও কারুকার্য সম্পন্ন কাঠের ফার্নিচার বহু আগে থেকেই পাওয়া গেলেও এখন বাঁশের ফার্নিচার গুলো পাওয়া যায়। স্থানীয় পাহাড় টিলা থেকে সংগৃহীত বাঁশ দিয়ে তৈরি এসব ফার্নিচার এর চাহিদা বাড়ছে দেশি-বিদেশি পর্যটক ও স্থানীয়দের কাছে।
কমলগঞ্জ উপজেলার শমশেরনগরের আমির হোসেন সিরাজ নামে এক যুবক ২০০৩ সালে ২০ হাজার টাকা পুঁজি নিয়ে মাত্র একজন শ্রমিক দিয়ে বাঁশের ফার্নিচারের কারখানা শুরু করলেও। এখন সেখানে নিয়মিত কাজ করেন ১০ থেকে ১৫ জন শ্রমিক।
সরেজমিন উপজেলার শমশেরনগর ইউনিয়নের শমশেরনগর-কমলগঞ্জ সড়কের পাশে বড়চেগ গ্রামের আমির হোসেন সিরাজের বাঁশের ফার্নিচারের কারখানায় দেখা যায়,তিনি নিজ গ্রামে গড়ে তুলেছেন বাঁশ-বেতের আধুনিক ফার্নিচারের কারখানা। বড় বড় স্থানীয় ফার্নিচারের দোকানের সাথে পাল্লা দিয়ে বাঁশের ব্র্যান্ডের ফার্নিচার তৈরি করছেন। গ্রাম থেকেই তিনি সারা দেশসহ মধ্য প্রাচ্যের বিভিন্ন দেশে বিক্রি করছেন তার তৈরি বাঁশের ফার্নিচার। নিজ বাড়িতে বাঁশ দিয়ে দুতালা একটি বাড়িও বানিয়েছেন।
বিশেষ করে এখানে আধুনিক ডিজাইনের সোফাসেট, খাট, ডাইনিং টেবিল, চেয়ার, আলনা, ড্রেসিং টেবিল, দরজা, জানালা, ফুলের টব, রিডিং টেবিল, টেবিল ল্যাম্প, পেন স্ট্যান্ড
বাঁশ দিয়ে তৈরি করা হয়। এছাড়া রিসোর্ট, কটেজের ফার্নিচার, হোটেল-রেস্টুরেন্ট-অফিসের ফার্নিচার, সহ বিভিন্ন ধরনের চাহিদাসম্পন্ন আসবাবপত্র তৈরী করে দেওয়া হয়।
স্থানীয়রা জানান, সিরাজ তাঁর একান্ত প্রচেষ্টায় এই শিল্প গড়ে তুলেছে। তুলনামূলক বাঁশের ফার্নিচারের দাম কম। বিশেষ করে পর্যটন এলাকা থাকায় অনেক মানুষ এখানে ঘুরতে আসেন ও এপথ দিয়ে শ্রীমঙ্গল-কমলগঞ্জ হয়ে পর্যটকরা বড়লেখায় মাধবকুণ্ড জলপ্রপাত দেখতে যান এ জন্য এই কুঠিরশিল্প ভালোই চলছে। এখানে স্থানীয় এলাকার অনেক যুবকের কর্মসংস্থান হয়েছে।
সিরাজ কুটিরশিল্পে যারা কাজ করেন তাদের সাথে কথা বলে জানা যায়, প্রথমে বাশঁকে ভালোভাবে শুকিয়ে নিতে হয়। এরপর বাঁশের আকার অনুযায়ী আলাদা আলাদা রাখতে হয়। শুকনোর পর পোকায় না ধরার জন্য ঔষধ দিয়ে আবার শুকাতে হয়। একটি বড় ফার্নিচার তৈরি করতে ৩ থেকে ৪ সপ্তাহ লেগে যায়। ছোট আইটেম গুলো সবচেয়ে বেশি চলে। বেশিরভাগ মানুষ শখের বসে এগুলো ক্রয় করে নিয়ে যায়। যতদিন যাচ্ছে মানুষ বাঁশের পার্নিচারের প্রতি আকৃষ্ট হচ্ছে।
সিরাজ কুটিরশিল্পের স্বত্বাধিকারী আমির হোসেন সিরাজ বলেন, এখন থেকে ২০ বছর আগে শুরু করেছিলাম বাঁশের ফার্নিচারের কারখানা। শুরুতে প্রতিবেশীদের বিয়ের গাশে হলুদ অনুষ্ঠানে বাঁশের ডেকোরেশন দিয়ে শুরু হশ কাজ। এরপর বাণিজ্যিক ভাবনায় বাঁশের ফার্নিচার তৈরি শুরু করি। প্রথম দিকে সাড়া কম পেলেও গত এক দশক ধরে খুব ভালোই চলছে। সৌখিন মানুষজনের কাছ বাঁশের ফার্নিচারের কদর বেড়েছে। মৌলভীবাজার জেলার বিভিন্ন পাহাড় থেকে প্রথমে বাঁশ সংগ্রহ করেন। পরে এগুলো শুকিয়ে ফার্নিচার তৈরি করতে হয়। পর্যটন এলাকা থাকায় এখানে দেশী ক্রেতার পাশাপাশি অনেক বিদেশি ক্রেতা আসেন। অনলাইনে অর্ডার নিয়ে বিক্রি করে কুরিয়ার সার্ভিসে ফার্নিচার পাঠান। কেউ কেউ আবার বিদেশেও পাঠান। বিদেশে এর প্রচুর চাহিদাও আছে। সবকিছু মিলে বছরে প্রায় ৩৫ লাখ টাকার ফার্নিচার বিক্রি হয়।
তিনি আরও জানান, কাঠের মধ্যে পোকায় না ধরার জন্য বিদেশ থেকে একধরণের তেল জাতীয় মেডিসিন ব্যবহার করা হয়। যার কারণে বাঁশের ফার্নিচার গুলো এখন দীর্ঘস্থায়ী হয়। এবং অতি সহজে নষ্ট হয় না। সহযোগিতা পেলে কুটিরশিল্পকে অনেক বড় করার সপ্ন রয়েছে বলে তিনি জানান।
মৌলভীবাজার বিসিক এর উপ ব্যবস্থাপক বিল্লাল হোসেন ভূইয়া সিরাজ কুঠিরের বাঁশের ফার্নিচারের সত্যতা নিশ্চিত করে বলেন, পূর্ণাঙ্গ শিল্পের জন্য ব্যাংক ছাড়া আমরা বড় ঋণ দিতে পারিনা। তবে ছোট ছোট ঋণের জন্য আমাদের কাছে আসলে আমরা তাদেরকে সহোযোগিতা করতে পারি। এক্ষেত্রে সিরাজ কুঠির শিল্প সহযোগিতা চাইলে তাকে সহযোগিতা দেওয়া হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...