
বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক গোষ্ঠী গ্রুপ অব টোয়েন্টি বা জি-২০ শীর্ষ সম্মেলন চলছে ভারতে। সম্মেলনের দ্বিতীয় দিনে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানাতে দিল্লির রাজঘাটে উপস্থিত হয়েছেন বিশ্ব নেতারা।
ভারতের এই জাতির জনককে শ্রদ্ধা জানাতে সেখানে হাজির হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে রোববার (১০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, বৃষ্টিতে ভেজা দিল্লির রাজঘাটে রোববার সকালে জি-২০ নেতাদের স্বাগত জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তারা মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাবেন।
এনডিটিভি বলছে, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং রোববার সকালে রাজঘাটের অনুষ্ঠানস্থলে প্রথম পৌঁছান।
একে একে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটসহ মিশর, নাইজেরিয়া ও আর্জেন্টিনার প্রেসিডেন্ট অনুষ্ঠানস্থলে পৌঁছান। পরে দিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক।
এর আগে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক দ্বিতীয় দিনের সম্মেলন শুরু হওয়ার আগেই রোববার সকালে দিল্লির অক্ষরধাম মন্দিরে পূজা দেন।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী