
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গণপিটুনিতে
বজলু মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছে । মঙ্গলবার ( ৪ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার চুন্টা ইউনিয়নের লোপাড়া গ্রামে।
গণপিটুনিতে সুজন (২৪)নামে আরেক যুবককে মেরে আহত রয়েছেন। লোকজন চুরির অভিযোগ এনে তাদের গণপিটুনি দেয়।
বজলু চুন্টা ইউনিয়নের লোপাড়া গ্রামের
আলী আফজলের ছেলে এবং সুজন একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে। আহত সুজনকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয় স্বজনেরা।
চুন্টা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হাই জানান, উপজেলার চুন্টা ইউনিয়নের লোপাড়া গ্রামের আলফাজ মিয়ার বাড়িতো চুরি করতে যায় বজলু ও সুজন। কিন্তু তাদের দেখে ফেলায় চুরি না করেই তারা ফিরে যায়। তখন আফজালের বাড়ির লোকজন বজলুকে তার বাড়ি থেকে এবং সুজনকে রাস্তা থেকে ধরে এনে তাদের একটি খুটির সাথে বেঁধে গণপিটুনি দেয়।
তিনি আরো জানান, ভোর রাত সাড়ে ৩ টায় বজলুর মা ও তার বোন আব্দুল হাইকে ডেকে নিয়ে ঘটনাস্থলে যায়। সেখান গিয়ে দেখে তাদের মারধর করা হয়েছে। সেসময় তিনি সেখানে গেলে বজলু ও সুজনের অবস্থা নাজুক থাকায় তাদের বাধন খুলে দেয়া হয়।
সেসময় বজলু জানায় তার নিশ্বাস নিতে কষ্ট হচ্ছে এবং সুজনের এক পা ভেঙে ফেলেছে। তখন তাদের মারতে মানা করে ফজরের নামাযের উদ্দেশ্যে চলে যান ইউপি সদস্য আব্দুল হাই। পরে কিছুক্ষণপর জানতে পারেন বজলু মারা গেছে।
ঘটনার সত্যতা নিচ্শিত করে সরাইল থনার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, চোর সন্দেহে বজলু নামের এক যুবককে পিটিয়ে মেরে ফেলেছে এলাকার লোকজন। আরেকজনকে আহত করেছে। বজলুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়ায় মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য লিখুন
আরও খবর
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন ম্যাক্সওয়েল
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন ম্যাক্সওয়েল
সোলার এক্সপোর উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান
সোলার এক্সপোর উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান
ভিডিও কলে কি বিয়ে বৈধ হয়
ভিডিও কলে কি বিয়ে বৈধ হয়
বৃন্দাবন কলেজ থেকে বহু গুণীজন তৈরি হয়েছেন: হুইপ...
বৃন্দাবন কলেজ থেকে বহু গুণীজন তৈরি...
সোলার এক্সপো উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সোলার এক্সপো উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক...
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ