
আখাউড়ায় হাওড়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় এক ব্যাবসায়ীকে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে মোগড়া ইউনিয়নের ছয়ঘরিয়া এলাকায় ঘটনাটি ঘটে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী।
অভিযান সূত্রে জানা যায়, হাওড়া নদী থেকে খননযন্ত্র (ড্রেজার) দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিলো একটি প্রভাবশালী মহল। সেই বালু উত্তোলন করে তার বিক্রি করে ব্যাবসা চালিয়ে যাচ্ছে বলে একটি অভিযোগ আসে। সেই অভিযোগের প্রক্ষিতে গতকাল মঙ্গলবার উপজেলার মোগড়া ইউনিয়নের ছয়ঘরিয়া এলাকা দিয়ে বয়ে যাওয়া হাওরা নদীতে অভিযান চালায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী ও তার দল।
সেখানে বালু উত্তোলন বন্ধ করে আবু কাউছার ভুঁইয়াকে নামের এক ব্যাবসায়ীকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নগদ এক লাখ টাকা জরিমানা করেন তিনি।
জরিমানার বিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী বলেন, বেশ কিছুদিন ধরে একটি মহল অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যবসা করে আসছিলেন- এমন অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলার কোথাও অবৈধ উপায়ে খনন যন্ত্রের সাহায্যে মাটি বা বালু উত্তোলন করে কেউ বিক্রি করতে পারবেন না। এ ব্যাপারে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...