যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় বাস হেল্পারের মৃত্যু

প্রকাশিত: ২:১৯ অপরাহ্ণ , ২৭ আগস্ট ২০২৩, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

ঢাকার যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মাসুদ মিয়া (২৭) নামে বাসের এক হেলপার নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাতে ডেমরা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. ওসমান আলী এ তথ্য জানান।

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কালীবাড়ি গ্রামের আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে মাসুদ। বর্তমানে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সুতারলারা বাদামতলা পরিবার নিয়ে থাকতেন। নিহতের স্ত্রীর নাম হামিদা। এক ছেলে এক মেয়ের জনক ছিলেন তিনি।

তিনি বলেন, ‘শনিবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে যাত্রাবাড়ীর কাজলা ব্রিজের পাশে পাকা রাস্তায় দ্রুত গতির অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।’