দেশে এখনো ৪ থেকে ৫ শতাংশ মানুষ অসহনীয় দারিদ্র — পরিকল্পনামন্ত্রী

প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ , ২৭ আগস্ট ২০২৩, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশের উন্নয়নের জন্য একটানা কাজ করা প্রয়োজন। সরকার সেই কাজটাই করছে। দেশে এখনো ৪ থেকে ৫ শতাংশ মানুষ অসহনীয় দারিদ্র্যের মধ্যে আছে। সরকার সেটা কমানোর লক্ষ্যে কাজ করছে।

তিনি বলেন, দেশে বৈষম্য আছে, কথাটি সত্য। অনেকে বলছে দেশে বৈষম্য বেড়েছে। আসলে এই বৈষম্যের পেছনে অন্যতম প্রধান কারণ হচ্ছে শিক্ষা, সম্পদ। যারা আগে থেকেই শিক্ষায় এগিয়ে তারাই পরবর্তীতে সম্পদের মালিক হয়েছেন।

রোববার (২৭ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সেভ দ্য চিলড্রেন আয়োজিত সূচনা প্রকল্পের ফলাফল প্রকাশের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মান্নান বলেন, ভালো কাজের জন্য জাতীয় ঐক্য প্রয়োজন। ক্ষমতার জন্য নয়, ভালো কাজের জন্য কৌশলের মতভেদ থাকা উচিত নয়। আমাদের নেতৃত্ব ভালো কাজের জন্য। আমার বিশ্বাস মানুষ এখন উন্নয়নে আগ্রহী। মানুষ এখন এক গ্লাস গণতন্ত্র নয়, তারা এক গ্লাস উন্নয়ন চায়। আমাদের গণতন্ত্রের চেয়ে খাবারের ওষুধ আর টয়লেট বেশি জরুরি।