পাইকগাছায় জা*ল টাকাসহ দুই না*রী আ*টক

প্রকাশিত: 5:00 pm , 22 November 2026, Sunday , পোষ্ট করা হয়েছে 23 hours আগে
ছবি- কালের বিবর্তন।

খুলনার পাইকগাছায় ২০টি এক হাজার টাকার জা*ল নোটসহ নুরজাহান ও আসমা নামে দুই না*রীকে আ*টক করেছে থা*না পু*লিশ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২২ নভেম্বর) সকাল ১১টার দিকে থানার সেকেন্ড অফিসার আতিকুর রহমান ও এসআই আঃ আজীজ সহ সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে উপজেলার লস্কর ইউনিয়নের স্মরণখালী এলাকা থেকে নু*রজাহানকে আটক করা হয়।

এ সময় নারী পুলিশ সদস্যের মাধ্যমে তার দেহ তল্লাশি করে এক হাজার টাকা মূল্যমানের ২০টি জা*ল নোট উ*দ্ধার করা হয়। পরে তার সহযোগী আসমাকেও আ*টক করা হয়।

থানা পুলিশ জানায়, আ*টক দুই না*রী ভাড়ায় চালিত একটি মোটরসাইকেলে করে কাটাখালীর দিকে যাচ্ছিলেন। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার গদাইপুর ইউনিয়নের বান্দিকাটি এলাকায় তাদের ভাড়া বাসায় ত*ল্লাশি অ*ভিযান চালানো হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশের অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।

মন্তব্য লিখুন

আরও খবর