
মজিবুর রহমান,নেত্রকোণা: নেত্রকোণার কেন্দুয়ায় হযরত শাহ সুলতান (রহ.) ফিড মিলে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
উপজেলার সিংহেরগাঁও গ্রামে অবস্থিত মিলে গত বুধবার (১৮ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
দুর্বৃত্তরা মিলের বৈদ্যুতিক সাবস্টেশন ও প্যানেল বোর্ডের সংযোগ তারসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য ২২ লাখ টাকা বলে দাবি করেছেন মিল কর্তৃপক্ষ। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের
অভিযোগ সূত্রে জানা যায়, ফিড মিলের পাহারাদার জাহাঙ্গীর আলম রাতে খাবার শেষে মিলের মূল ফটকে তালা দিয়ে নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন।
বৃহস্পতিবার ভোরে ঘুম থেকে উঠে মূল ফটক খুলে ভেতরে প্রবেশ করে সাবস্টেশনের বৈদ্যুতিক সংযোগের তার কাটা দেখতে পান। পরে দ্বিতীয় তলায় গিয়ে প্যানেল বোর্ডের সংযোগ তার কাটা এবং বেড়ার টিন খোলা অবস্থায় দেখতে পান।
অভিযোগে আরও বলা হয়, অজ্ঞাতনামা চোরেরা মিলের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে কৌশলে টিনের বেড়ার নাট খুলে বৈদ্যুতিক সংযোগের গুরুত্বপূর্ণ তারসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়।
চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে ৪২৫ আরএম ০৪ কোরের ৩৮০ ফুট সংযোগ তার, যার আনুমানিক মূল্য ১৫ লাখ ৯৪ হাজার ৪৮০ টাকা। এ ছাড়া ১০০ ফুট এলওয়াইওয়াই আর্থিং তারের মূল্য ২ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং ক্যাবলসহ অন্যান্য মালামালের মূল্য ৩ লাখ ২৪ হাজার ৩২০ টাকা।
শফিকুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে তিনি স্থানীয়দের সঙ্গে নিয়ে মিল পরিদর্শন করেন এবং চুরি হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা করছেন ।
এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন,বিষয়টি গুরুত্বের তদন্ত ও মালামাল উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরে ‘অর্থনৈতিক শুমারি-২০২৪’ এর চূড়ান্ত জাতীয় প্রতিবেদন প্রকাশ...
শেরপুরে ‘অর্থনৈতিক শুমারি-২০২৪’ এর চূড়ান্ত জাতীয়...
এনপিটি থেকে বেরিয়ে যাওয়া নিয়ে তেহরানের নতুন বার্তা
এনপিটি থেকে বেরিয়ে যাওয়া নিয়ে তেহরানের...
লতিফ সিদ্দিকীর শুনানিতে ট্রাইব্যুনালে কাদের সিদ্দিকী
লতিফ সিদ্দিকীর শুনানিতে ট্রাইব্যুনালে কাদের সিদ্দিকী
রাজাপুর পাক হানাদারমুক্ত দিবস আজ
রাজাপুর পাক হানাদারমুক্ত দিবস আজ
পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের তৃতীয় সভা শুরু
পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের তৃতীয় সভা...
প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপির প্রতিনিধি দল
প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপির প্রতিনিধি দল