এটা ও রাস্তা-!! সরাইলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে থমকে গেছে জনজীবন

প্রকাশিত: 6:58 pm , 20 November 2026, Friday , পোষ্ট করা হয়েছে 8 hours আগে
ছবি- তাসলিম উদ্দিন।

মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাবে সরাইলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সরাইল সদর উচালিয়াপাড়া সার্কুলার রাস্তাটি বেহাল অবস্থা।গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর থেকে আজ শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টি অব্যাহত রয়েছে।

এতে চরম দুর্ভোগে পড়েছেন উপজেলার বাসিন্দারা।উপজেলার ভেতরের গ্রামগুলোর রাস্তায় কাদা- পানি জমে যাওয়ায় মানুষের দুর্ভোগ বেড়েছে। এটি উচালিয়াপাড়া সার্কুলার রাস্তা। বৃষ্টির কারণে সরাইলে শীতের অনুভূতি বেড়েছে এবং সকাল থেকে ঠান্ডা বাতাস বইছে।

এতে শিশু ও বৃদ্ধরা বেশি কষ্ট পাচ্ছেন। এক বয়স্ক ব্যক্তি জানান, বৃষ্টিতে ঠান্ডা লেগে যাওয়ায় ঘর থেকে বের হতে পারছেন না।স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল ১০টা থেকেই আকাশ মেঘে ঢাকা রয়েছে। কখনো হালকা, কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন।

বিশেষ করে কর্মজীবী মানুষ, দিনমজুর, ক্ষুদ্র ব্যবসায়ী ও নিম্ন আয়ের মানুষের ভোগান্তি বেড়েছে কয়েক গুণ।উপজেলা সদরে অবস্থিত সরাইল উচালিয়াপাড়া (সরাইল নাছির নগর আঞ্চলিক সড়কের পাশে) রাস্তাটি প্রায় গত কয়েক বছরেও সংস্কার না হওয়ায় কাদামাটি ও পানি জমে কার্পেটিং উঠে গিয়ে ছোট বড় অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে।

দুই-দিন বৃষ্টিতে পানি জমে তাদের দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে কয়েক গুন। ভুক্তভোগী এলাকাবাসীর দাবি রাস্তাটি অতি দ্রুত সংস্কার করার দাবী জানাচ্ছেন।

মন্তব্য লিখুন

আরও খবর