পটুয়াখালীতে ৪ কেজি গাঁজা উদ্ধার, দুই কারবারী গ্রেপ্তার

প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ , ১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 17 minutes আগে
ছবি- কালের বিবর্তন।

পটুয়াখালীর দুমকিতে পায়রা ব্রীজের টোলপ্লাজায় চেকপোষ্টে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক বহনের অভিযোগে একটি নোহা মাইক্রোবাসে থাকা দুই ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে।

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোররাতে লেবুখালী টোল প্লাজা-সংলগ্ন পুলিশ চেকপোস্টের সামনে পাকা সড়কে তল্লাশিকালে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-বরিশালের বন্দর থানার কাউয়ারচর এলাকার মিজানুর রহমান হাওলাদার (৪৫) ও পিরোজপুরের কাউখালী উপজেলার আয়রন এলাকার রুবেল শিকদার (৩২)।

পুলিশ জানায়, দুমকি থানার এ এস আই শাহবাজ ও এ এস আই শাহরিয়ার আলম রাকিব সঙ্গীয় ফোর্স নিয়ে চেকপোস্টে দায়িত্ব পালনকালে সন্দেহজনক নোহা মাইক্রোবাসে তল্লাশি করে গাঁজা উদ্ধারসহ তাদেরকে আটক করে।

এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়।
দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সেলিম উদ্দিন জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে।

মন্তব্য লিখুন

আরও খবর