২৯ লাখ রিয়াল পাওনা”৩কোটি টাকার চেক ডিজ- অনারের অভিযোগ” হানিফে”র সংবাদ সম্মেলন

প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ , ৯ নভেম্বর ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 hours আগে
ছবি- কালের বিবর্তন।

মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): প্রতারণা,অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সরাইল উপজেলা সাবেক ভাইস- চেয়ারম্যান হানিফ আহমেদ সবুজ সংবাদ সম্মেলন করেছেন। আজ সোমবার দুপুরবেলা সরাইল উপজেলা বড্ডাপাড়া সমাজ উন্নয়ন(সুক)এর হলরুমে সংবাদ সম্মেলনে বিভিন্ন অভিযোগ করেন তিনি। হানিফ আহমেদ সবুজ সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের কালা মিয়ার ছেলে।অভিযুক্ত জাহাঙ্গীর আলম চুন্টা ইউনিয়নের রসুলপুর গ্রামের মো.ইমাম হোসেনের ছেলে।

সংবাদ সম্মেলনে হানিফ আহমেদ সবুজ বলেন, আমি রাজনীতির পাশাপাশি দীর্ঘ জীদের ধরে ব্যবসা-বাণিজ্যের সঙ্গে জড়িত।আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার দীর্ঘদিনের ব্যবসায়ী সম্পর্ক বিনিয়োগ আর্থিক লেনদেন এবং আমার সঙ্গে সংঘটিত প্রতারণার প্রকৃত ঘটনা তুলে ধরতে ।একই সাথে সম্প্রতি আমার বিরুদ্ধে একটি সংবাদ সম্মেলনে যেসব মিথ্যা,বানোয়াট ওমানহানিকর বক্তব্য দেওয়া হয়েছে, সেগুলোরও প্রকৃত তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চাই।

হানিফ বলেন,২০১৭ সালে কাতার যাই।সেখানে আমার পুর্ব পরিচিত রসুলপুর গ্রামের ইমাম হোসেন চাচার ছেলে জাহাঙ্গীর আলমসহ আরও কয়েকজন আমাকে বিমানবন্দর থেকে রিসিভ করেন,জাহাঙ্গীর আমাকে দোহা জায়েদা টাওয়ারে অবস্থিত তার একটি ভাড়াবাড়িতে থাকার আমন্ত্রণ জানান। তার আন্তরিক আপ্যায়নে আমি মগ্ন হয়। ১৪ দিন কাতারে অবস্থান করার পর আমি বাংলাদেশে ফিরে আসি।

লিখিত বক্তব্য হানিফ বলেন,জাহাঙ্গীর বাংলাদেশে আসেন এবং আমাকে কাতারে ব্যবসার বিনিয়োগ করার অনুরোধ করেন তার অনুরোধে আমি রাজি হয় এবং কাতার নাজমা এলাকার একটি বাড়িতে ৪০ হাজার কাতারী রিয়াল বিনিয়োগ করি ওই বাড়িতে সরাইলের আইয়ুবও নরসিংহ পুর গ্রামের আনোয়ার সহ মোট পাঁচজনের অংশীদার ছিলাম। বাড়িটি পরিচালনার দায়িত্ব দেওয়া হয় জাহাঙ্গীরকে। বাড়িটির চেক ও চুক্তিপত্র ছিল আনোয়ারের নামে।কয়েক মাস ব্যবসা পরিচালনার পর অংশীদারদের সঙ্গে জাহাঙ্গীরের বিরোধ সৃষ্টি হয়।

এক পর্যায়ে জাহাঙ্গীর আনোয়ার ভাইয়ের দেওয়া তিনটি চেক ডিজঅনার করেন। এর ফলে চেক সংক্রান্ত মামলায় আনোয়ার ভাই কাতারে ন্দ্রমণ নিষেধাজ্ঞার মুখে পড়েন। অনেক দেনদর বারের পর জাহাঙ্গীর বিষয়টি সমাধান না করায় আনোয়ার ভাই নিজের পকেট থেকে টাকা পরিশোধ করে দেশে ফিরে আসেন। লিখিত তিন পৃষ্ঠার অভিযোগ সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

তিনি আরও অভিযোগ করেন, এ ঘটনার পর নানা নাটকীয়তার মধ্য দিয়ে তাঁকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে সংবাদ সম্মেলন করে তাঁর বিরুদ্ধে বেশ কিছু মিথ্যা ও বানোয়াট অভিযোগ তোলা হয়েছে। সংবাদ সম্মেলনে নিজের বক্তব্যের পক্ষে বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র ও প্রমাণাদি উপস্থিত সাংবাদিকদের সামনে তুলে ধরেন। জাহাঙ্গীর সোমবার আমার ভাই মোস্তফা মেম্বার এর কাছে যান এবং বলেন ভাই আমি কাউকে নিয়ে বসবো না আপনি যেভাবে বলেন সেভাবে বিষয়টি শেষ করব।এরপর জাহাঙ্গীর আমার ঢাকার বাসায় আসেন।

সেখানে আমার সঙ্গে হিসাব নিকাশ করে তিনি আমার পাওনা থেকে ৯ কোটি টাকা পরিশোধ করার বিষয় সম্মত হন।অপপ্রচারে কান না দেওয়ার আহবান জানিয়ে হানিফ আহমেদ সবুজ দাবি করেন, অভিযোগকারী জাহাঙ্গীর মিয়ার সঙ্গে তাঁর দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে।

বরং জাহাঙ্গীর মিয়ার কাছে তাঁর প্রায় ২৯ লাখ কাতারি রিয়াল পাওনা রয়েছে। তিনি জানান,বিভিন্ন সময়ে তালবাহানার পর একপর্যায়ে জাহাঙ্গীর মিয়া ৯ কোটি টাকা পরিশোধ করতে সম্মত হন। এর অংশ হিসেবে প্রাথমিকভাবে ৩ কোটি টাকার একটি চেক তাঁকে দেওয়া হয়।

বাকি টাকা ছয় মাস পর পরিশোধের সিদ্ধান্ত হয়েছিল। হানিফ আহমেদ সবুজের দাবি, গত ২৭ অক্টোবর চেকটি সিটি ব্যাংকে জমা দেওয়া হলে পরদিন ব্যাংক কর্তৃপক্ষ তাঁকে জানায়, জাহাঙ্গীর মিয়ার দেওয়া চেকের হিসাবটি (অ্যাকাউন্ট) ব্লক থাকায় অর্থ উত্তোলন বা লেনদেন সম্ভব হচ্ছে না।

হানিফ বলেন, স্পষ্ট করে বলতে চাই আমার সঙ্গে যে আর্থিকভাবে ব্যবসায়িক বিরোধ সৃষ্টি হয়েছে আমি তার নেই সঙ্গত সমাধান চাই। তিনি বলেন, কারও সম্পদ অন্যায়ভাবে দাবি করছি না। আমার নিজের বিনিয়োগ অংশদায়িত্ব ও প্রাপ্য হিসাব অনুযায়ী যা পাওনা আমি শুধু সেটুকুই চাই। দেশের প্রচলিত আইন এবং বিচারব্যবস্থার প্রতি আমি শ্রদ্ধাশীল।

প্রয়োজন হলে আমি আইনগতভাবে আমার পাওনা ও ন্যায্য বিচার আদায়ের ব্যবস্থা গ্রহণ করব। পরিশেষে হানিফ আহমেদ সবুজ বলেন,সত্যকে কখনো মিথ্যা দিয়ে ঢেকে রাখা যায় না।আমি চাই,আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান হোক।সংবাদ সম্মেলনে বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।লিখিত বক্তব্যে সবুজ জানান,পরবর্তী সময়ে ঢাকায় জাহাঙ্গীরের সঙ্গে ব্যবসায়িক হিসাব-নিকাশ নিয়ে আলোচনা হয়।

একপর্যায়ে জাহাঙ্গীর তাঁর পাওনা থেকে নয় কোটি টাকা পরিশোধে সম্মত হন এবং কাতারে কোম্পানির নামে থাকা চারটি বাড়ি বুঝিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন।”তিনি আরও বলেন, সবুজ বলেন, তিনি তাঁর সঙ্গে সংঘটিত আর্থিক ও ব্যবসায়িক বিরোধের ন্যায়সংগত সমাধান চান।

দেশের প্রচলিত আইন ও বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল থেকে প্রয়োজনে আইনগতভাবে পাওনা টাকা ও ন্যায়বিচার আদায়ের ব্যবস্থা গ্রহণ করবেন।এ ঘটনায় আইনজীবীর মাধ্যমে জাহাঙ্গীরকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে বলে জানান তিনি।এ বিষয়ে জাহাঙ্গীরের বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।

মন্তব্য লিখুন

আরও খবর