বিজয়নগরে১শ’২২ কেজি গাঁজাসহ রিপন মিয়া আটক

প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ , ৩০ অক্টোবর ২০২৬, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 hours আগে
ছবি- কালের বিবর্তন।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ১২২ কেজি গাঁজাসহ মো. রিপন মিয়া (নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোর ৪টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ১০ নম্বর পাহাড়পুর ইউনিয়নের বামুটিয়া এলাকায় অভিযান চালায় বিজয়নগর থানাধীন আউলিয়া বাজার তদন্ত ফাঁড়ির এসআই নাজমুলের নেতৃত্বে পুলিশের একটি দল।

এ সময় গ্রেফতার রিপন মিয়ার বসতঘর থেকে ১২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতার মো. রিপন মিয়া বামুটিয়া গ্রামের মৃত আসমত আলীর ছেলে। উদ্ধার করা গাঁজা বিধি অনুযায়ী জব্দ তালিকার মাধ্যমে জব্দ করেছে পুলিশ।

এ ঘটনায় বিজয়নগর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে বলে প্রেস রিলিজে জানানো হয়েছে।