দুর্গাপূজায় ১০ দিনের ছুটি পাচ্ছেন জাবি শিক্ষার্থীরা

প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ , ১৩ অক্টোবর ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 days আগে
ছবি- কালের বিবর্তন।

শারদীয় দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষ্যে সাপ্তাহিক ছুটিসহ টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। আগামী ১৬ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধ থাকবে। ছুটি শেষে ২৬ অক্টোবর থেকে যথারীতি ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুর্গাপূজা উপলক্ষ্যে আগামী ১৮ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধ থাকবে। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীদের ক্লাসে ফিরতে হবে ২৬ অক্টোবর। ফলে সাপ্তাহিক ছুটিসহ টানা ১০ দিন ক্লাস থেকে বিরতি পাবেন তারা।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষ্যে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিন এবং লক্ষ্মীপূজা উপলক্ষ্যে ২৫ অক্টোবর এক দিন বিশ্ববিদ্যালয়ের অফিস বন্ধ থাকবে।

এ ছাড়া ১৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সব অফিস খোলা থাকবে। তবে ওই দিন এবং ২৩ ও ২৪ অক্টোবর উইকেন্ড ও ইভিনিং প্রোগ্রামের ক্লাস বন্ধ থাকবে।